জাতীয়

গরু চুরি করে বিএনপি নেতার গোয়ালঘরে রেখে গেল চোর!

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
গরু চুরি করে বিএনপি নেতার গোয়ালঘরে রেখে গেল চোর!
গরু চুরি করে বিএনপি নেতার গোয়ালঘরে রেখে গেল চোর!

লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র নারীর চুরি হওয়া একটি গরু এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এতে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেতা। এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাকে দল থেকে শোকজ করা হয়। তিনদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন দেলু। তিনি উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতদরিদ্র হতি বেগমের দুটি গরু গত ১০ সেপ্টেম্বর রাতে চুরি হয়। এরপর থেকে গরু দুটির সন্ধানে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এরই মধ্যে মঙ্গলবার সকালে বিএনপি নেতা দেলোয়ারের গোয়ালঘরে চুরি যাওয়া একটি গরুর সন্ধান পায় স্থানীয়রা।

এ খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে ও আশপাশে লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

নলছারা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান বলেন, সকালে দেলোয়ার তাকে ফোন করে গরুটি নিয়ে যেতে বলেন। তার কাছে দেলোয়ার জানান, নলছারা গ্রামের তাজুল ইসলাম (তাজু) ও আলাউদ্দিন কালা নামে দুই ব্যক্তি গরুটি তার গোয়ালঘরে রেখে গেছেন।

তবে চুরি হওয়া গরু কীভাবে ওই নেতার গোয়ালঘরে গেল— এ প্রশ্ন ঘিরেই এখন এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ ব্যাপারে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু বলেন, গরু চোররা গভীর রাতে আমার গোয়ালঘরে এনে গরু রেখে যায়। কালু মিয়া ও তাজু পরদিন ফোন দিয়ে গরুটি বিক্রির কথা বলেন। পরে আমি গরু ক্রয় বাবদ ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করি।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


কাজল কায়েস/এফএ

Popular post
শ্রমিক বিক্ষোভে দিনভর উত্তপ্ত সাভার-আশুলিয়া, বিভিন্ন স্থানে সংঘর্ষ

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

২০২৭ সাল পর্যন্ত হুথিদের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুদ্ধ আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং নিজেদের ভূখণ্ডে হামলার কারণে জনজীবন ব্যাহত হওয়া সত্ত্বেও তারা এই সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। সৌদি আরবের পরিকল্পনা সম্পর্কে অবগত দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ উঠে যে বার্তা দিলেন মাহি

আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সামিরা খান মাহির এখন সবচেয়ে বড় চাওয়া—দেশের মানুষের সমর্থন।

নাশকতার পরিকল্পনাকারীদের খুঁজছেন গোয়েন্দারা

দেশের বাইরে অবস্থান করে অনলাইনের মাধ্যমে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী থেকে শুরু করে মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন যোগাযোগ এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। সম্ভাব্য উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের গতিবিধির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

রুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৮ জানুয়ারি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর-আগুন

ওসি তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

জাতীয়

View more
রুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৮ জানুয়ারি
রুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৮ জানুয়ারি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর-আগুন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর-আগুন

ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান 

ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার না‌মে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান 

বান্দরবানে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

বান্দরবানে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক মোছাব্বিরকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৮ সালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
‘২ বছর গোসল করেননি, প্রায় মরেই গিয়েছিলেন শরদ’

‘২ বছর গোসল করেননি, প্রায় মরেই গিয়েছিলেন শরদ’

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কয়েকজন বিচারপতি নিয়মিত গোপন বৈঠক করেন, অভিযোগ আইনজীবী ফোরামের

কয়েকজন বিচারপতি নিয়মিত গোপন বৈঠক করেন, অভিযোগ আইনজীবী ফোরামের

0 Comments