জাতীয়

গ্রিল কেটে ঘরে ঢুকল ডাকাত দল, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে লুটপাট

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
গ্রিল কেটে ঘরে ঢুকল ডাকাত দল, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে লুটপাট
গ্রিল কেটে ঘরে ঢুকল ডাকাত দল, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে লুটপাট

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতদের হামলায় আইনজীবীর বৃদ্ধ পিতা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আহত গৃহকর্তা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী মোহাম্মদ আলী (৬৩) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এই ডাকাতি সংঘটিত হয়।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন রাত সাড়ে ১১টার দিকে গৃহকর্তা মোহাম্মদ আলী ও তার স্ত্রী নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে পাঁচ থেকে ছয়জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাত দল ঘরের পূর্ব পাশের ব্যালকনির দরজার গ্রিল কেটে এবং গেস্ট রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে। এ সময় বাধা দিলে গৃহকর্তা মোহাম্মদ আলীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ডাকাত দলটি ঘরের আলমারি, ওয়্যারড্রব ও ফাইল ক্যাবিনেট ভেঙে আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে আইনজীবীর বাবা ও মা অবস্থান করছিলেন। আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এন কে বি নয়ন/এসজেডএইচ/এএসএম

Popular post
জুলাই সনদ বাস্তবায়নসহ সংসদে যেসব বিষয়ে কথা বললেন বিরোধীদলীয় নেতা

বুধবার (১৮ নভেম্বর) সংসদে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

পরীক্ষায় সাফল্য, এবার উৎপাদন বাড়ানোর প্রস্তুতি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

১৯৩ কোটি টাকা পাচার: দুদকের অভিযোগপত্রে শামীম ওসমানের সঙ্গে স্ত্রী-সন্তান-শ্যালক

দুদকের প্রস্তুত করা অভিযোগপত্রে নাম এসেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার স্ত্রী, ছেলে ও শ্যালকসহ ছয়জনের।

প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে হাকিম জেফ্রিসকে মনোনীত করেছে ডেমোক্র্যাটরা

মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে হাকিম জেফ্রিসকে স্পিকার পদের জন্য মনোনীত করেছে। এর মাধ্যমে তিনি এই কক্ষের নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হওয়ার পথে এগিয়ে গেলেন।

বরিশালে পার্কিং করা বাসে আগুন

বরিশালে পার্কিং করে রাখা একটি পরিবহনে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া নগরীর গড়িয়ারপাড় ও গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জে বিএনপি এমপির ক্লিনিকে ভাঙচুর-আগুন, দুর্ভোগে রোগীরা

এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন দেওয়া হয়। এতে রোগীরা দুর্ভোগে পড়েন ও অন্যত্র চলে যেতে বাধ্য হন।

জাতীয়

View more
বরিশালে পার্কিং করা বাসে আগুন
বরিশালে পার্কিং করা বাসে আগুন

বরিশালে পার্কিং করে রাখা একটি পরিবহনে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া নগরীর গড়িয়ারপাড় ও গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
গোপালগঞ্জে বিএনপি এমপির ক্লিনিকে ভাঙচুর-আগুন, দুর্ভোগে রোগীরা

গোপালগঞ্জে বিএনপি এমপির ক্লিনিকে ভাঙচুর-আগুন, দুর্ভোগে রোগীরা

বগুড়ায় মাছের মেলায় জমজমাট নবান্ন উৎসব

বগুড়ায় মাছের মেলায় জমজমাট নবান্ন উৎসব

কাজ শেষ, তবু মাথা থেকে অফিস বের হয় না কেন?

কাজ শেষ, তবু মাথা থেকে অফিস বের হয় না কেন?

0 Comments