পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের সই নকল করে জমির নামজারি জালিয়াতির অভিযোগে কে এম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূমি অফিসে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর তাকে আটক করা হয়।
আটক কেএম প্রিন্স কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ৫৬ নম্বর জেএল খাজুরা মৌজার সাতটি দলিলের নামজারি (মিউটেশন) করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কেএম প্রিন্সের কাছে জমা দেন শাম্মী আক্তার। পরবর্তী সময়ে প্রিন্স দুটি দলিলের নামজারি সম্পন্ন হওয়ার কাগজপত্র তাকে দেন। কাগজপত্র হাতে পাওয়ার পর শাম্মী আক্তার কিউআর কোড স্ক্যান করে যাচাই করলে নামজারি দুটি ভুয়া বলে শনাক্ত হয়।
ওই কাগজপত্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের সইয়ের স্ক্যান কপি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
রোববার দুপুরে উপজেলা ভূমি অফিসে গিয়ে এসিল্যান্ডকে বিষয়টি জানান শাম্মী আক্তার। পরে পুলিশের কাছে মৌখিক অভিযোগ দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে কেএম প্রিন্সকে আটক করে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘এ ধরনের জালিয়াতি চক্রের প্রতারণার কারণে বিনিয়োগকারীরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমার কাছে এখন পর্যন্ত অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এসব জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, ২ টি এয়ারগান, ২টি দেশি তৈরি ওয়ান শুটার গান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও ২টি ওয়াকিটকি সেট।
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকা।
গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আগামী ১২ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ২০২৬ সালের ১৪ নভেম্বর কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বহুল প্রত্যাশিত ছিল এবারের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দীর্ঘ ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর লক্ষ্য নিয়ে ঘরের মাঠে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। আয়োজক দেশ হিসেবে বাড়তি সুবিধার পাশাপাশি হামজা চৌধুরীকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী।
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, ২ টি এয়ারগান, ২টি দেশি তৈরি ওয়ান শুটার গান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও ২টি ওয়াকিটকি সেট।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ২০২৬ সালের ১৪ নভেম্বর কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
গাজীপুরে আবার সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।