২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে। ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। এই পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী। আবেদন করেও আসন পায়নি ১৪ হাজার ৪১৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী আবেদন করেও নির্বাচিত হয়নি। বুধবার রাতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এ ফলাফল প্রকাশ করা হয়। দেশে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এবার বিপুলসংখ্যক আসন খালি থাকবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন শিশু, দুই নারীসহ ৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সবার বাড়ি ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মনহারপুর মল্লীকপাড়া গ্রামে।
হুথি বিদ্রোহীরা বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে বিমান হামলার হুমকি দিয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট ফকিহ ও পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সাত দিনের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তিনি বাংলাদেশে আসছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে বাংলাদেশ সফরের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই আলেম।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। শুক্রবার এই রায়কে মিয়ানমার ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে। খবর রয়টার্স।
পোল্যান্ডে দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জেট-চালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় এগুলো বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন মিত্র দেশগুলো বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। শুক্রবার এই রায়কে মিয়ানমার ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে। খবর রয়টার্স।
রাইজিংবিডিতে প্রকাশিত একটি প্রতিবেদনের পর কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার শারীরিক অবস্থা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।