জাতীয়

দিনু বিল্লাহকে স্মরণ: আলোচনায় গণসংগীতের ইতিহাস ও মুক্তিযুদ্ধ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৯, ২০২৬ 0
দিনু বিল্লাহকে স্মরণ: আলোচনায় গণসংগীতের ইতিহাস ও মুক্তিযুদ্ধ
দিনু বিল্লাহকে স্মরণ: আলোচনায় গণসংগীতের ইতিহাস ও মুক্তিযুদ্ধ

গণসংগীতের ইতিহাস ও সাংস্কৃতিক আন্দোলনের নানা তথ্য সংরক্ষণ করে গেছেন মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক দিনু বিল্লাহ। তাঁর লেখা গণসংগীতের ইতিহাসবিষয়ক গ্রন্থ ‘মিলিত প্রাণের কলরব’ নিয়ে আলোচনা ও তাঁকে স্মরণ করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি স্মরণ অনুষ্ঠান। আলোচনায় বক্তারা বলেন, বইটি শুধু গণসংগীতের ইতিহাস নয়, একটি সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও মানুষের অংশগ্রহণেরও গুরুত্বপূর্ণ দলিল।

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ঢাকা থিয়েটার ও অনন্যা প্রকাশনীর যৌথ আয়োজনে এ স্মরণ অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক। আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ, গণসংগীত–গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইম রানা এবং দিনু বিল্লাহর জীবনসঙ্গী মাহবুবা খানম। সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ বলেন, ‘মিলিত প্রাণের কলরব শুধু গণসংগীতের ইতিহাস নয়, একটি সময়ের সাংস্কৃতিক পরিবেশেরও গুরুত্বপূর্ণ দলিল। কোন গান কখন, কোথায় ও কীভাবে তৈরি ও পরিবেশিত হয়েছে, তার পাশাপাশি দিনু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও যুক্ত করেছেন। ফলে হারিয়ে যাওয়া অনেক শিল্পী, সুরকার ও গানের তথ্য বইটিতে উঠে এসেছে।’

নতুন প্রজন্মের উদ্দেশে মামুনুর রশীদ বলেন, ‘দিনু বিল্লাহকে আর ফিরে পাওয়া যাবে না, অনেককেই পাওয়া যাবে না। তবে সেই সময় ও সাংস্কৃতিক চর্চায় ফিরে যাওয়ার স্বপ্ন দেখা দরকার। এ বইকে কেন্দ্র করে নতুন প্রজন্মের জন্য আরও গবেষণার সুযোগ রয়েছে। সেই গবেষণার মধ্য দিয়ে তৎকালীন মূল্যবোধ, সাংস্কৃতিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।’

দিনু বিল্লাহকে স্মরণ করে মফিদুল হক বলেন, ষাটের দশকের দ্বিতীয়ার্ধে যে সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠেছিল, দিনু বিল্লাহ তার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাঁর কথায়, ‘দিনু ছিলেন স্নিগ্ধ ব্যক্তিত্বের মানুষ। হাসিখুশি, সদালাপী দিনু খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন। দিনু ছিলেন সংগীত অন্তপ্রাণ। একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা ছিল। অনেক গুণী মানুষের সান্নিধ্যে বেড়ে ওঠার ফলে তাঁর অভিজ্ঞতার পরিসরও ছিল বিস্তৃত। সেই সময়ের সাংস্কৃতিক পরিবেশ ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক দিনুর জীবন ও লেখায় নানাভাবে ছাপ ফেলেছে।’

দিনু বিল্লাহর স্ত্রী মাহবুবা খানম যখন কথা বলছিলেন, তখন চারপাশে শোকের আবহ তৈরি হয়। আবেগাপ্লুত কণ্ঠে তিনি স্মরণ করেন স্বামীর সঙ্গে কাটানো নানা সময়ের কথা। তিনি বলেন, ‘শিশু থেকে বৃদ্ধ—যেকোনো বয়সের মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন দিনু।’ মুক্তিযুদ্ধ দিনু বিল্লাহর অন্যতম চিন্তার কেন্দ্র ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের কথা পৌঁছে দেওয়ার তাগিদ তাঁর মধ্যে গভীরভাবে গেঁথে ছিল।

পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে এদিন আরও উপস্থিত ছিলেন দিনু বিল্লাহর বোন, অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। ভাইয়ের সঙ্গে স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমার জন্য মিষ্টি (দিনু বিল্লাহকে এ নামেই ডাকতেন শিমূল) যা করেছে, এই জীবনে সেই ঋণ আমি শোধ করতে পারব না। ছোটবেলায় তাঁর সাইকেলে চড়ে ছায়ানট, টেলিভিশন সেন্টার, রেডিওসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেতাম। তাঁর হাত ধরেই বহু গুণী মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল আমার।’

২০২৩ সালের ২৩ আগস্ট কানাডায় মৃত্যু হয় দিনু বিল্লাহর। মৃত্যুর আগে দেহদান করে যান তিনি। ভাইয়ের এ দেহদান প্রসঙ্গে শিমূল ইউসুফ বলেন, ‘আমার ভাইয়ের শরীরের বিভিন্ন অংশ নিয়ে যারা হাঁটছেন, তাদের সঙ্গে একটু বুক মেলাতে ইচ্ছা করে। আমার ভাই তো তাদের অংশ হয়ে আছে।’

গণসংগীত–গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইম রানা গণসংগীতের বিকাশ ও ইতিহাসের ধারাবাহিকতায় দিনু বিল্লাহর গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তাঁর গবেষণাকর্ম গণসংগীতের বিভিন্ন পর্যায়, গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আলোচনায় উঠে আসে।

দিনু বিল্লাহ ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। নাট্যচর্চার পাশাপাশি তিনি লেখালেখি ও গবেষণায় যুক্ত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘কাকা বাবুর টয় হাউজ’, ‘টয় হাউজ থেকে ১৯৭১: মৃত্যু ছায়াসঙ্গী’। এ ছাড়া শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে তিনি লিখেছেন ‘সুরের বরপুত্র’।

আলোচনা শেষে অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী।

Popular post
সুনামগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন শিশু, দুই নারীসহ ৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সবার বাড়ি ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মনহারপুর মল্লীকপাড়া গ্রামে।

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

হুথি বিদ্রোহীরা বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে বিমান হামলার হুমকি দিয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট ফকিহ ও পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সাত দিনের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তিনি বাংলাদেশে আসছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে বাংলাদেশ সফরের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই আলেম।

আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। শুক্রবার এই রায়কে মিয়ানমার ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে। খবর রয়টার্স।

পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত

পোল্যান্ডে দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জেট-চালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় এগুলো বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন মিত্র দেশগুলো বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে।

জাতীয়

View more
সুনামগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
সুনামগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। শুক্রবার এই রায়কে মিয়ানমার ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে। খবর রয়টার্স।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত

পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত

নতুন ফসলের আনন্দে গাজীপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

নতুন ফসলের আনন্দে গাজীপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপবল বিপিএল, খেলবেন বিদেশিরাও

কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপবল বিপিএল, খেলবেন বিদেশিরাও

আমি ভালো আছি, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জুয়েল
আমি ভালো আছি, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জুয়েল

রাইজিংবিডিতে প্রকাশিত একটি প্রতিবেদনের পর কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার শারীরিক অবস্থা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

তাজমহল দেখতে চাইলেন পাকিস্তানের মন্ত্রী, ভারতের প্রত্যাখ্যান

তাজমহল দেখতে চাইলেন পাকিস্তানের মন্ত্রী, ভারতের প্রত্যাখ্যান

ছোট ভাইকে হত্যার পর লাশ গুম, গ্রেপ্তার ৪

ছোট ভাইকে হত্যার পর লাশ গুম, গ্রেপ্তার ৪

0 Comments