করপোরেট দুনিয়ায় টিকে থাকতে এবং ক্যারিয়ারে সফল হতে এখন আর্থিক জ্ঞান বা ফিন্যান্সিয়াল লিটারেসির কোনো বিকল্প নেই। কিন্তু যাঁদের অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড নেই, তাঁরা প্রায়ই ব্যবসার হিসাব-নিকাশ বুঝতে এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন। এই বাস্তব সমস্যা সমাধানে দেশের শীর্ষস্থানীয় বিজনেস স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চালু করেছে একটি বিশেষ সার্টিফিকেট কোর্স। কোর্সটির শিরোনাম ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস’ বা সংক্ষেপে এএফএনএ। পরিবর্তনশীল অর্থনৈতিক ও ব্যবসায়িক গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে ম্যানেজারদের ব্যবস্থাপনা দক্ষতা আরও শাণিত করতেই আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এই ছয় সপ্তাহের কোর্স ডিজাইন করা হয়েছে।
কেন প্রয়োজন
যাঁদের হিসাববিজ্ঞানে সামান্য বা কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, অথচ ব্যবসায়িক লেনদেন রেকর্ড, সারাংশ ও করপোরেট সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো বোঝা জরুরি, মূলত তাঁদের জন্যই এই কোর্স সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, ছয় সপ্তাহব্যাপী এই কোর্সের সিলেবাস বেশ বিস্তৃত ও আধুনিক। এতে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অংশগ্রহণকারীরা অ্যাকাউন্টিং সিস্টেম, আর্থিক বিবরণী (ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট), বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ, আর্থিক কর্মক্ষমতা মূল্যায়ন, খরচ হিসাব করার পদ্ধতি, বাজেট প্রণয়নপ্রক্রিয়া, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এবং ইনক্রিমেন্টাল অ্যানালাইসিসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারবেন। এর ফলে একজন ম্যানেজার তাঁর দৈনন্দিন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বহুগুণ বাড়িয়ে নিতে সক্ষম হবেন।
কোর্সের তথ্য
কোর্সটির ক্লাস পরিচালনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে বেশ সুবিধাজনক। প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা এবং বেলা ২টা ১৫ মিনিটে আইবিএতে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এই কোর্সে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন। প্রার্থীকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ৬ অক্টোবর। এরপর বাছাইকৃত প্রার্থীদের রোলিং ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং চূড়ান্ত নির্বাচনের পর নির্বাচিতদের মোট ৩২,০০০ টাকা কোর্স ফি পরিশোধ করতে হবে। আগামী ৬ নভেম্বর থেকে এই কোর্সের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
যোগাযোগ
আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য নামী বিজনেস স্কুলের অভিজ্ঞ শিক্ষক ছাড়াও শিল্প খাতের শীর্ষস্থানীয় পেশাজীবীরা রিসোর্স পারসন হিসেবে এই কোর্সে ক্লাস নেবেন। তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি কেস স্টাডি, ব্যক্তিগত ও দলগত অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। কোর্স সফলভাবে শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা অংশগ্রহণকারীদের পেশাগত জীবনে বড় ধরনের ভ্যালু যোগ করবে। বিস্তারিত তথ্য বা আবেদনের জন্য আগ্রহীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চতুর্থ তলার (রুম নং-৪০২) ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগাযোগ করতে পারেন অথবা ০১৭৬৬-৯৯৩৩৯০ ও ০১৭২৬-৮৮৫৩২৯ নম্বরে ফোন করতে কিংবা mdp@iba-du.edu মেইলে যোগাযোগ করতে পারেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
ময়মনসিংহের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও নাশকতা ঘটেছে। জেলার ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন, ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ এবং ফুলপুরে সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
দীর্ঘ চোটের ধকল কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের ‘গতি তারকা’ নাহিদ রানা। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আবারও লাল-সবুজের জার্সিতে দেখা যাবে এই পেসারকে। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ায় তার মাঠে ফেরার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।
দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ ধাপে ১২৭টি উপজেলার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সড়কে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সড়কে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন।
আটকের পর অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।