নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাশেই টহলরত এসআই হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
ময়মনসিংহের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও নাশকতা ঘটেছে। জেলার ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন, ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ এবং ফুলপুরে সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
দীর্ঘ চোটের ধকল কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের ‘গতি তারকা’ নাহিদ রানা। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আবারও লাল-সবুজের জার্সিতে দেখা যাবে এই পেসারকে। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ায় তার মাঠে ফেরার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।
দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ ধাপে ১২৭টি উপজেলার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সড়কে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সড়কে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন।
আটকের পর অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।