পিরোজপুরে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করতে পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিদর্শনকালে তাদের সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হাসপাতাল ঘুরে দেখার সময় দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ওষুধপত্র ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কিংবা চিকিৎসা পেতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন দুই প্রতিমন্ত্রী।
পরিদর্শনের একপর্যায়ে তারা হাসপাতালে রোগীদের জন্য প্রস্তুতকৃত ও পরিবেশন করা খাবারের মান এবং পরিমাণ সরেজমিন পরীক্ষা করেন। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাণে এবং গুণগত মান বজায় রেখে খাবার দেওয়া হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সার্বিক চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য সর্বোচ্চ রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীদের প্রাপ্ত খাবারে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে সাধারণ ও প্রান্তিক মানুষের মানসম্মত এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত পরিদর্শন ও প্রশাসনিক তদারকি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
মো. তরিকুল ইসলাম/কেজে/জেআইএম
ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র ইমাম ও মুয়াজ্জিনদের বেতন দেওয়ার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে।
বান্দরবানের আলীকদম উপজেলায় বাসচাপায় সাজু চক্রবর্তী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক মোছাব্বিরকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৮ সালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শারীরিকভাবে অসুস্থ ও অর্থ সংকটে জীবনযাপন করছেন বলিউড ও ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শরদ কাপুর।
সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠনটির দাবি, বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি কক্ষে এসব বৈঠক হয়।
ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র ইমাম ও মুয়াজ্জিনদের বেতন দেওয়ার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে।
সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, “মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার অফিসার ইনচার্জকে (ওসি) নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।”