চেনা শোলাঙ্কির অচেনা স্টাইল, লেদার লুকে আবেদন কাড়লেন বং সুন্দরী
পর্দায় যাঁকে বেশির ভাগ সময় মিষ্টি ঘরোয়া সাজে দেখা যায়, সেই শোলাঙ্কিই এবার বেছে নিয়েছেন একেবারে বিপরীত মেরুর স্টাইল। কালো লেদারের সাজে অভিনেত্রী ধরা দিয়েছেন ভিন্ন এক আমেজে।
পশ্চিমবঙ্গের এই সুন্দরী অভিনেত্রীকে অনেকেই চেনেন টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও এখন পরিচিত মুখ তিনি। মিষ্টি হাসি আর অভিনব ফ্যাশনের মেলবন্ধনে শোলাঙ্কি রায় যেন হয়ে উঠেছেন সবার ‘বং ক্রাশ’। পর্দায় যাকে বেশির ভাগ সময় মিষ্টি ঘরোয়া সাজে দেখা যায়, সেই শোলাঙ্কিই এবার বেছে নিয়েছেন একেবারে বিপরীত মেরুর স্টাইল। কালো লেদারের সাজে ধরা দিয়েছেন একেবারে অন্য আমেজে।

পুরো লুকের কেন্দ্রে আছে গ্লসি ব্ল্যাক লেদারের কো-অর্ড সেট। ডিপ ভি-নেকের স্লিভলেস ক্রপ টপের সঙ্গে জুটি হয়েছে হাই-ওয়েস্ট স্কার্ট।

কালো পোশাকের একঘেয়েমি ভেঙেছে অলংকার। গলায় মাল্টি-লেয়ার চেইন নেকলেস, হাতে কাফ ব্রেসলেট আর পায়ে কালো পয়েন্টেড হিল।
খোলা চুল রেখেছেন। মেকআপেও উষ্ণতার ছোঁয়া—মিনিমাল বেসের সঙ্গে উইংড আইলাইনার আর ব্রিক-রেড লিপ।

সব মিলিয়ে চেনা শোলাঙ্কির বাইরে এই সাজে ফুটে উঠেছে তাঁর অন্য এক ফ্যাশন সত্তা। ছবিগুলোর প্রতিটি ফ্রেমও তাই আলাদা করে নজর কেড়েছে।


চাইলে আপনিও এমন লুক নিতে পারেন। তবে ঢাকার আবহাওয়ার কথা মাথায় রেখে পুরো লেদার সেটের বদলে লেদার স্কার্ট বা প্যান্টের সঙ্গে সুতি কিংবা সিল্কের টপ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।


রঙের ক্ষেত্রে কালো যেমন নিরাপদ, তেমনি ডিপ ব্রাউন বা অলিভেও লুকে আসতে পারে আলাদা মাত্রা। অলংকারে বেশি কিছু নয়, শোলাঙ্কির মতো একটি সিলভার কাফ বা চেইনই যথেষ্ট লুকে আলাদা মাত্রা যোগ করতে।
ছবি: শোলাঙ্কি রায়ের ইনস্টাগ্রাম থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দুই বছর পর প্রথমবারের মতো ভারত সফরে গেছেন পাকিস্তানের এক মন্ত্রী। দিল্লিতে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে ইতিমধ্যেই তিনি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন।
গচ্ছিত স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জের ধরে ১ লাখ টাকায় খুনি ভাড়া করে ছোট ভাই আলমগীরকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে। বিয়ের পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয় তাকে।
গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের আওয়ামী লীগ পানি ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এ রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’।
জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও দেশের অস্তিত্ব রক্ষায় সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে শিবগামী চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রম্যা কৃষ্ণান।
দিল্লির সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। খুব অল্প বয়সে বাবা-মাকে হারান কিং খান। কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনি।
এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর অপ্রকৃতিস্থ জীবনযাপনের চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।