বগুড়ার নতুন জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন হওয়া মো. মনিরুজ্জামানের পদায়নের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতের গওহর আলী ভবনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। দাবি না মানলে আদালত বর্জনসহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আইনজীবী সমিতির নেতাদের অভিযোগ, মো. মনিরুজ্জামান আগে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের ‘আজ্ঞাবহ বিচারক’ হিসেবে বগুড়ায় পরিচিত। বগুড়ায় তাঁর পদায়নের খবরে ১৫ সেপ্টেম্বর আপত্তি জানিয়ে সমিতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত আবেদন করা হয়। কিন্তু আপত্তি উপেক্ষা করে ১৭ সেপ্টেম্বর তাঁকে বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৫–এর বিচারক ছিলেন মো. মনিরুজ্জামান। অভিযোগের বিষয়ে মো. মনিরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি শেখ মো. রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। পরে তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। লিখিত বক্তব্যে বলা হয়, চব্বিশের ৫ আগস্টের পর আইনজীবী ও কর্মচারীদের আন্দোলনের মুখে তৎকালীন জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানকে বগুড়া থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকার মোজাম্মেল হক চৌধুরীকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। সম্প্রতি মনিরুজ্জামানকে বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে পদায়নের খবর পেয়ে তাঁরা রেজিস্ট্রার জেনারেলের কাছে দুবার লিখিত আপত্তি জানিয়েছেন। এরপরও গতকাল বৃহস্পতিবার তাঁকে বগুড়ায় পদায়ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মো. মনিরুজ্জামান আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় বগুড়ার আদালতে ‘অত্যন্ত আজ্ঞাবহ বিচারক’ হিসেবে পরিচিত ছিলেন। পাবনা থেকে নির্বাচিত বিএনপির এক প্রভাবশালী সংসদ সদস্যের আত্মীয় হওয়ায় তাঁর পদায়নে রাজনৈতিক প্রভাব কাজ করেছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য তুলে ধরা হয়নি।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে পদায়নের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আইনজীবী সমিতি জরুরি সভা ডেকে আদালত বর্জনসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানান নেতারা।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া তেঁতুলতলা বাজার। একদিকে লালচান্দ চা বাগান, অন্যদিকে গ্রামীণ জনপদ। বাজারের বাঁশতলায় ছোট্ট একটি টিনবাঁশের দোকান। বিকেল গড়াতেই দোকানটিকে ঘিরে জমে ওঠে ক্রেতাদের ভিড়। কড়াইয়ে টগবগ করে ফুটতে থাকে তেল, আর তাতে ভাজা হয় মচমচে পেঁয়াজু। সুগন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। মাত্র পাঁচ টাকার এই পেঁয়াজু এখন স্থানীয় মানুষের নাশতা ও আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।
নাটোরে ১১ বছর বয়সী শিশুকে জবাই করে হত্যা এবং নিজের বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার মামলায় ছেলে মো. শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে মো. সোহাগ (২৮) নামে অপর এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক খুন হয়েছেন। নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের সুজা উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া তেঁতুলতলা বাজার। একদিকে লালচান্দ চা বাগান, অন্যদিকে গ্রামীণ জনপদ। বাজারের বাঁশতলায় ছোট্ট একটি টিনবাঁশের দোকান। বিকেল গড়াতেই দোকানটিকে ঘিরে জমে ওঠে ক্রেতাদের ভিড়। কড়াইয়ে টগবগ করে ফুটতে থাকে তেল, আর তাতে ভাজা হয় মচমচে পেঁয়াজু। সুগন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। মাত্র পাঁচ টাকার এই পেঁয়াজু এখন স্থানীয় মানুষের নাশতা ও আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।