জাতীয়

বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ
বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ

বান্দরবানের রুমায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রুমা উপজেলা মাঠ কর্মী মৃত্যুঞ্জয় কুমার মন্ডল নিখোঁজ হয়েছে।

নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মন্ডল (৩৭) খুলনা কয়রা এলাকার বিপন্ন মণ্ডলের ছেলে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে রুমা উপজেলার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও বিআরডিবি অফিস সূত্রে জানা যায়, মৃত্যুঞ্জয় কুমার মন্ডল শনিবার সকালে রুমা সদরের অফিস থেকে পাইন্দু আলেচু পাড়ায় কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে যায়। এরপর তিনি আর অফিসে ফেরেননি এবং তার বাড়িতেও যোগাযোগ করেননি। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।

প্রতিষ্ঠানটির উপজেলা অফিসার পলাশ চাকমা জানান, আলেচু পাড়ায় যাওয়ার কথা বলে তিনি গতকাল অফিস থেকে গেলেও ওই পাড়ায় তিনি যাননি। সেই থেকে তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছেনা। এমনকি পরিবারের সঙ্গেও নাকি অদ্যাবধি যোগাযোগ করেননি তিনি। এনিয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে। এছাড়া এখন পর্যন্ত কেউ মুক্তিপনের জন্য টাকাও দাবি করেনি।

ওসি মানস বড়ুয়া বলেন, নিখোঁজ ব্যক্তির মোবাইল শনিবার দুপুর ২টা পর্যন্ত রুমায় অবস্থান করেছিল। এর পর থেকে মোবাইলটি বন্ধ রয়েছে। এ বিষয়ে নিখোঁজ ডায়েরি করার প্রেক্ষিতে তাকে খোঁজার সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নয়ন চক্রবর্তী/কেজে/এএসএম

Popular post
বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এক নেতা রিফাত হোসেন রাফির বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে দুই জোড়া কমিউটার ট্রেন যাত্রা শুরু করেছে।

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজ থেকে ছিটকে পড়ে হেলপার নিহত

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার রিপন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪২) গুরুতর আহত হয়েছেন। 

লভ্যাংশ দিতে ব্যর্থ হলো মেট্রো স্পিনিং ও ইনটেক লিমিটেড

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ জুন, ২০২৬ সালের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি। লোকসানে পড়ে কোম্পানি দুটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।

জাতীয়

View more
বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এক নেতা রিফাত হোসেন রাফির বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজ থেকে ছিটকে পড়ে হেলপার নিহত
নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজ থেকে ছিটকে পড়ে হেলপার নিহত

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার রিপন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪২) গুরুতর আহত হয়েছেন। 

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
লভ্যাংশ দিতে ব্যর্থ হলো মেট্রো স্পিনিং ও ইনটেক লিমিটেড

লভ্যাংশ দিতে ব্যর্থ হলো মেট্রো স্পিনিং ও ইনটেক লিমিটেড

ঝালকাঠির শীতলপাটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, বিপণন ও করণীয় নিয়ে কর্মশালা

ইউরোপের বাজারে অ্যামান্টাডিন ক্যাপসুল বাজারজাত করছে রেনাটা

শেখ হাসিনা আসবেন না, ধরে নিয়ে আসা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

শেখ হাসিনা লজ্জাহীনতার জননী উল্লেখ করে ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, ‘তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন—এমন কথা শুনলে হাসি পায়। তিনি নিজে আসবেন না, প্রয়োজনে তাকে ধরে নিয়ে আসা হবে।’

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
ববিতে নবীন বরণের কনসার্টে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত একাধিক

নাটোরে গ্রামীণ ব্যাংকের শাখায় ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

0 Comments