রেকর্ড বরাবরই ভাঙার জন্যই গড়া হয়। এক রেকর্ড ভেঙে জন্ম নেয় নতুন রেকর্ড। তবে কিছু রেকর্ড আছে যা ভাঙতে সময় লেগে যায় শতবর্ষের কাছাকাছি। যেমন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের টানা ৯৩ ঘরোয়া লিগের ম্যাচে গোল করার রেকর্ডটিও তেমনই। ৮৭ বছর ধরে চলা এই রেকর্ডে গত ৯ সেপ্টেম্বর ভাগ বসায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর।
এবার সেই রেকর্ড এককভাবে নিজেদের করে নিয়েছে সৌদি প্রো লিগের দলটি। আল খালিজের বিপক্ষে জিততে না পারলেও ১-১ গোলে ড্র করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে আল নাসর। ঘরোয়া লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি এখন এককভাবে আল নাসরের।
প্রায় ৩ বছর সময় লেগেছে রেকর্ডটি ভাঙতে। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল দলটির ধারাবাহিক গোলের যাত্রা। সেই থেকে গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা গোল করে আসছে রোনালদোর দল। সেদিন আল খালিজের বিপক্ষে আব্দুল্লাহ আল-হামদান গোল করে দলটিকে টানা ৯৪ ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড গড়তে সহায়তা করে।
এতে করে ভেঙে গেছে ১৯৩০-এর দশক থেকে টিকে থাকা রিভার প্লেটের রেকর্ড। ১৯৩৬ থেকে ১৯৩৯ টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোলের দেখা পায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। সেই ৯৩ ম্যাচে রিভার প্লেটের গোলসংখ্যা ছিল ৩০১।
তবে এখনও রিভার প্লেটের একটি কীর্তি অক্ষত রয়ে গেছে। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করার রেকর্ডটি এখনও আর্জেন্টাইন ক্লাবটির দখলে। এর মধ্যে ছিল ৯৩টি লিগ ম্যাচের সঙ্গে পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ।
আইএন
ষাট বছরের গৌরবোজ্জ্বল পথচলা। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি আর ইতিহাসের নানা বাঁকে সমৃদ্ধ দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
রাজধানীর কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে, সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সেখানে থাকার সুযোগ দেওয়ার বিষয়ে ফিজি ইতিবাচক বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির জন্য নির্মিত এই কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার ২০০ বন্দি থাকছেন।
টি অন্ধ্রপ্রদেশের নেলোর ও টুনি এলাকার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। তবে এর সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং স্থলভাগে আঘাত হানার স্থান এখনো নিশ্চিত নয়।
ষাট বছরের গৌরবোজ্জ্বল পথচলা। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি আর ইতিহাসের নানা বাঁকে সমৃদ্ধ দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির জন্য নির্মিত এই কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার ২০০ বন্দি থাকছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাতজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরান ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোম্ব’ (তেজস্ক্রিয় বোমা) বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে। তবে ইরান আদৌ এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম কি না বা আদৌ তা কর