জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়—এই প্রশ্নের উত্তরও বিবেচনায় নেওয়া উচিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংসদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশগুলোর হস্তক্ষেপ কাম্য নয়। একই সঙ্গে বাংলাদেশের ভূখণ্ডও কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার হোক, সেটিও সরকার চায় না।
তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার হোক, সেটা আমরা চাই না। একই সঙ্গে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক, সেটাও চাই না।’
এ সময় তিনি বলেন, ‘ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়?’—এ বিষয়টিও আলোচনায় বিবেচনা করা প্রয়োজন।
চিফ হুইপ আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ভারত কীভাবে নিয়েছে, তা দেশটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে।
নুরুল ইসলাম মনি বলেন, ‘বাজেট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা বিশ্লেষণ ও আলোচনা হয়েছে। কেউ এটিকে ভালো বাজেট বলেছেন, আবার কেউ সমালোচনা করেছেন। এসব বিষয় সবাই অবগত।’
তিনি বলেন, ‘আমি শুধু একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। এটি তারেক রহমানের নেতৃত্বে প্রণীত প্রথম বাজেট। বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো বাজেটে বিরোধী দল শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছে।’
চিফ হুইপ আরো বলেন, ‘সংসদীয় নিয়ম অনুযায়ী বিরোধী দলের জন্য ২৬ শতাংশ সময় বরাদ্দ থাকলেও তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফলে তারা প্রায় ৩১ শতাংশ সময় বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। বিরোধী দলের সদস্যরা ৩০ থেকে ৩৫ মিনিট পর্যন্ত বক্তব্য রেখেছেন এবং বিরোধী দলের নেতার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়নি।’
তিনি বলেন, ‘বিরোধী দলকে তাদের ইচ্ছামতো বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং তাদের সব বক্তব্য শোনা হয়েছে।’
চিফ হুইপ আরো উল্লেখ করেন, ‘সাধারণত বাজেট আলোচনার নির্ধারিত সময় শেষে সরকার গিলোটিন প্রস্তাব আনে। তবে সংসদীয় ইতিহাসে এই প্রথম বিরোধী দলের নেতাই স্পিকারের কাছে গিলোটিন প্রস্তাব আনার অনুরোধ করেন।’
তিনি বলেন, ‘পরে বিরোধী দল তাদের ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে নেয়। এতে বোঝা যায়, বাজেট নিয়ে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে বলে তারা মনে করেছে।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুদ্ধ আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং নিজেদের ভূখণ্ডে হামলার কারণে জনজীবন ব্যাহত হওয়া সত্ত্বেও তারা এই সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। সৌদি আরবের পরিকল্পনা সম্পর্কে অবগত দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সামিরা খান মাহির এখন সবচেয়ে বড় চাওয়া—দেশের মানুষের সমর্থন।
দেশের বাইরে অবস্থান করে অনলাইনের মাধ্যমে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী থেকে শুরু করে মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন যোগাযোগ এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। সম্ভাব্য উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের গতিবিধির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
ওসি তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।