জাতীয়

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

হোসেন মাঝি জুলাই ২, ২০২৬ 0
নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান
উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার

 


জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত দিকনির্দেশনা জোরদারে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি নতুন করে সদস্য হয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডার নির্বাহী চেয়ারম্যান ও এনবিআর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

এর আগে ২১ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে ২২ সদস্যবিশিষ্ট জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।


নতুন প্রজ্ঞাপনে জানানো হয়- ২১ জুন ২০২৬ জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরিষদ বছরে অন্তত দু’বার সভা করবে। প্রয়োজন হলে এর বেশি সভা আয়োজন এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকবে।

 প্রজ্ঞাপন অনুযায়ী, পরিষদে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, খাদ্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, বিদ্যুৎ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব।

 এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান, এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতি।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ সরকারকে জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, দেশের চাহিদা অনুযায়ী ঔষধ উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণ, অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা প্রণয়ন ও প্রতি দুই বছর অন্তর তা হালনাগাদ, ঔষধ ও কাঁচামাল আমদানি, উৎপাদন ও রপ্তানি সংক্রান্ত নীতিগত বিষয়ে পরামর্শ দেবে।

পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং ঔষধ উৎপাদন, আমদানি, বিতরণ ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সমন্বয় সাধন এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করবে। 

Popular post
নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার

নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের মেহেন্দীগঞ্জ আদালতের বিচারক ও সিনিয়র সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলায় রিয়াদের আর্থিক কেন্দ্রে অবস্থিত একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিয়ের আয়োজন অসমাপ্ত রেখেই বরকে নিয়ে ফিরে যান তার স্বজনরা।

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রমজানের আগে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়াতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।

খাগড়াছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফেনীতে নাশকতার চেষ্টার অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

ফেনীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনকে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয়।

জাতীয়

View more
নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার
নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার

নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের মেহেন্দীগঞ্জ আদালতের বিচারক ও সিনিয়র সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

খাগড়াছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, লাখ টাকা জরিমানা
খাগড়াছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
ফেনীতে নাশকতার চেষ্টার অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

ফেনীতে নাশকতার চেষ্টার অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

চিশতীয়া পীরের আস্তানায় ৮০ মণ চালের ক্ষীর

চিশতীয়া পীরের আস্তানায় ৮০ মণ চালের ক্ষীর

আদালতের রায়ের পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে?

আদালতের রায়ের পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে?

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, “পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসবে হাজারো পুণ্যার্থী

রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসবে হাজারো পুণ্যার্থী

পাবনায় উপজেলা পরিষদ মিলনায়তনে ককটেল বিস্ফোরণ

পাবনায় উপজেলা পরিষদ মিলনায়তনে ককটেল বিস্ফোরণ

চার দিনের চেষ্টায় নারায়ণগঞ্জ বন্দরের সেই কুমির উদ্ধার

চার দিনের চেষ্টায় নারায়ণগঞ্জ বন্দরের সেই কুমির উদ্ধার

0 Comments