নওগাঁ জেলা (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
নওগাঁর পোরশায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সমমান পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসে মূল পরীক্ষার্থীসহ ২ যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের উভয়কেই ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার দুপুরে পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন— মূল পরীক্ষার্থী পোরশা থানার বারিন্দা গ্রামের মোঃ রেজাউল সরদারের ছেলে মোঃ জাহিদ হাসান (২১) এবং প্রক্সি পরীক্ষার্থী একই থানার দেওনাপাড়া গ্রামের সময় বর্মনের ছেলে বিপ্লব বর্মন (২০)।
পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ পোরশা সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি (সমমান) পরীক্ষা চলাকালীন মূল পরীক্ষার্থী জাহিদ হাসানের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নেন বিপ্লব বর্মন। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকের কাছে বিপ্লবের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারার মিল না পাওয়ায় শিক্ষক বিষয়টি কেন্দ্রে কর্তব্যরত এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট মোসাঃ নাবিলা ফেরদৌস কে অবহিত করেন।
অভিযোগের সত্যতা পেয়ে প্রথমে প্রক্সি পরীক্ষার্থী বিপ্লব বর্মনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানকেও পরীক্ষা কেন্দ্রে ডেকে এনে আটক করা হয়।
আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত (মামলা নং-৯৬, ৯৭; তারিখ: ০৪/০৭/২০২৬) পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১৩ (৩-ক) ধারা মোতাবেক অপরাধ স্বীকার করায় উভয় আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে ১৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। একই সাথে তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ২ আসামী আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়েছ।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুদ্ধ আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং নিজেদের ভূখণ্ডে হামলার কারণে জনজীবন ব্যাহত হওয়া সত্ত্বেও তারা এই সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। সৌদি আরবের পরিকল্পনা সম্পর্কে অবগত দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সামিরা খান মাহির এখন সবচেয়ে বড় চাওয়া—দেশের মানুষের সমর্থন।
দেশের বাইরে অবস্থান করে অনলাইনের মাধ্যমে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী থেকে শুরু করে মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন যোগাযোগ এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। সম্ভাব্য উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের গতিবিধির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
ওসি তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।