রাজনীতি

আপিলেও জামিন বহাল আইভির, পেতে পারেন মুক্তি

লিটন আলী মে ১৭, ২০২৬ 0
আপিলেও জামিন বহাল আইভির, পেতে পারেন মুক্তি


হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত।


চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এ আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

আদালতে আজ আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান জানান, সবকটি মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন ও আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আমরা আশা করছি।


 

Popular post
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন 

সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করে।

রাজনীতি

View more
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”

RIPOTER NEWS নভেম্বর ১, ২০২৬ 0
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

0 Comments